নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আমিনুর রহমান কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোজাম্মেল হক, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ বেতারের আনোয়ার হোসেন, চ্যানেল আইয়ের ইমরুল কায়েস, দফতর সম্পাদক আরিফুল হক, প্রচার সম্পাদক খন্দকার রউফ পাভেল, বাংলাভিশনের বেলায়েত হোসেন, প্রথম আলোর ওমর ফারুক, চ্যানেল টুয়েন্টিফোরের হারুন-অর রশীদ, ইত্তেফাকের মান্দা সংবাদদাতা হাবিবুর রহমান, রাজবার্তার আব্বাস আলী, নাজমুল হুদা, তরুনদের সামাজিক সংগঠন আলোর সন্ধানের সভাপতি আরমান হোসন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশন ও আমাদের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক। আলোচনা শেষে একটি র্যালী বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে।