লক্ষ্মীপুরে ইত্তেফাকের হীরক জয়ন্তী পেরিয়ে ৬৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোজ গার্ডেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় ইত্তেফাকের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার উপ-সচিব মো. ইউসুফ আলী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণবার্সন কর্মকর্তা অরবিন্দু কিশোর চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন, জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব জাকির হোসেন ভূঁঞা আজাদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের কমলনগর উপজেলা প্রতিনিধি এম এ মজিদ, রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিরা।
সভার শুরুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তার পরিবার বর্গকে এবং এর নির্মাণ শৈলীকে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের অন্যতম প্রয়াত মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানী ও গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওর্দীকে।
সভায় বাংলা ও বাঙ্গালীর ৬৩ বছরের ইতিহাসের স্বারথী ও বাঙ্গালীর সংগ্রামের ভ্যানগার্ড দৈনিক ইত্তেফাকের অগ্রযাত্রার শুভ-কামনা করা হয়।