ঠাকুরগাঁওয়ে ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী পালন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
 
পরে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলক টুলু, সাংবাদিক আখতার হোসেন রাজা, মনসুর আলী, কামরুল ইসলাম রুব্যায়াত, ফজলে ইমাম বুলবুল, শাহ নাজমুল ইসলাম, ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, রাণীংকৈল প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।IMG0
 
বক্তারা এ সময় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনী তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধার মত স্বাধীনতা যুদ্ধে ইত্তেফাকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেজন্য ইত্তেফাককে স্বাধীনতা পদবী দেওয়া দাবি জানান ও জেলা পর্যায়ে সকল সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের খবর পত্রিকার পাতায় ছাপানোর আহ্বান জানান।