মাগুরায় আটোরিকশায় উড়না পেচিয়ে তরুণীর মৃত্যু

 

মাগুরায় আটোরিকশার চাকায় উড়না পেচিয়ে তানিয়া (১৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে মাগুরার দেড়ুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। তানিয়া মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের নিজামউদ্দিনের মেয়ে।

 

জানা গেছে, তানিয়া অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে অসাবধানতা বশত তার উড়না চাকায় পেচিয়ে গেলে ঘটনাস্থলে তার  মৃত্যু হয় ।