খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় পিকাপ-ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ভ্যানের চালক নাসির উদ্দিন (৩৭) ও হেলপার ছগির আহমেদ (২৮)।
বৃহস্পতিবকার সকাল ১০ টার দিকে উপজেলাধীন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মিশনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিকাপ-ভ্যানটি চট্টগ্রাম যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত দুজন হলেন, গাড়ির চালক মো. নাছির উদ্দিনের মা ও স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।