নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় সাঁথিয়ার ‘স্বাধীনতার সোপান’

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুক্ত মঞ্চ (স্বাধীনতার সোপান) নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। যাতে রয়েছে ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’র মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য সংবলিত নির্দেশনা। যা স্বাধীনতা দিবসে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। চলতি বছরের প্রথম দিকে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের উদ্যোগ গ্রহণ করেন উপজেলা চত্বরে একটি মুক্ত মঞ্চ নির্মাণের। তার নিজস্ব চিন্তা ও নিজ নকশায় মুক্তিযুদ্ধকে উপজীব্য করে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা চত্বরে স্থায়ী মুক্তমঞ্চের জন্য প্রকল্প গ্রহণ করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, মুক্তমঞ্চের (স্বাধীনতা সোপান) মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ও উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি মাত্র। যখন মুক্তিযোদ্ধারা থাকবেন না, ঠিক তখন যেন জাতি তার স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে সেজন্যই এ মুক্তমঞ্চটি নির্মাণে আগ্রহী হই।