ইত্তেফাকের ৬৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, খ আ ম রশিদূল ইসলাম, আল আমিন শাহীন, সৈয়দ মোহাম্মদ আকরাম, দীপকচৌধুরী বাপ্পী, ইত্তেফাকের কসবা উপজেলা সংবাদদাতা নেপাল চন্দ্র সাহা, ইত্তেফাকের নাসিরনগর উপজেলা সংবাদদাতা আকতার হোসেন ভুইয়া, সরাইল উপজেলা সংবাদদাতা জুলকার নাইন, বিজয়নগর উপজেলা সংবাদদাতা মো. জিয়াদুল হক উপস্থিত ছিলেন।