ইত্তেফাক ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপতালের অধ্যাপক ডাক্তার এসএম মুস্তানজিদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুবব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান, সমকালের প্রতিনিধি সাজ্জাদ রানা প্রমুখ।