নেত্রকোনা প্রেসক্লাবে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও প্রেসক্লাবে সভাপতি ড. তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা নারী নেত্রীও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।
অন্যান্যের মধ্যে শিকর সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল, প্রতিবন্ধী বিশেষজ্ঞ ও শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক এম ফখরুল হক, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, অধ্যাপক তপন সাহা, সেরার নির্বাহী পরিচালক এসএম মুজিবুর রহমান, সাংবাদিক আলতাবুর রহমান কাসেম, ইত্তেফাকের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি জীবন রহমান, ইত্তেফাকের ৩০ বছরের গ্রাহক এখলাছ মিয়া এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল।
এ সময় বক্তারা ইত্তেফাকের সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ইত্তেফাক কারো পিছনে লাগে না। যা সত্য, তাই কেবল তুলে ধরে।’
আলোচনা শেষে ইত্তেফাকের পক্ষ হতে উপস্থিত কয়েকজন শিশু এবং গ্রাহক এখলাছ মিয়ার হাতে গিফট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে ইত্তেফাকের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং শিশুরা।