বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. শাহ আলম টুকু। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের দুইজন প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশারফ হোসাইন এবং এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সভাপতি মো. সেখ হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শওকত আলী বাবু, প্রেসক্লাবের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আকমল হোসেন সাকী, ফকিরহাট উপজেলা সংবাদদাতা ফটিক ব্যানার্জী প্রমুখ।
বক্তারা এই ঐতিহ্যবাহী পত্রিকার সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কাটেন।