জয়পুরহাটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে সুধী সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোফাখ্খারুল ইসলাম, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চেীধুরী, জয়পুরহাট-৩ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর নাসির ঈমাম রুমি, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গোলাম হক্কানী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
 
এ ছাড়াও জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুর মোহাম্মদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

 

দৈনিক ইত্তেফাক জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অতিথিরা কেক কেট প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। দৈনিক ইত্তেফাককে সংবাদপত্র জগতের অভিভাবক উল্লেখ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।