পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় উপজেলা পরিষদে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা বেশ জোরেশোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা সংগঠনের আহবায়ক গাজী মোহাম্মদ আলী প্রচারণার অংশ হিসেবে রবিবার উপজেলার ভিলেজ পাইকগাছা-লস্করের চৌকিদার মোড়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, কুমুদ রঞ্জন ঢালী, সাবেক চেয়ারম্যান এসএমএ মাজেদ প্রমুখ। অপরদিকে একইদিন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম পৌর বাজারে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান চাঁদখালীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।