বাগেরহাটে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

 

বাগেরহাট শহরের খারদ্বার এলাকায়  বোমা বিষ্ফোরণ ঘটানোর অভিযোগে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের নতুন কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ভাইস চেয়ারম্যানকে গ্রেফতারের পর তার বিচারের দাবিতে কয়েক‘শ মহিলা সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে যুবলীগ নেতা জুয়েল শেখের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। পতিমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে একদল সস্ত্রাসী তাদের লক্ষ্য করে বোমা বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।