কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাঁচ রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এরশাদ (২৫)ইউছুফ নগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এরশাদ বিভাগীয় শহর চট্টগ্রামে ইয়াবা ও অস্ত্র ব্যবসা করে আসছে। একাধিক মামলার আসামি এরশাদ আত্মগোপনে থেকে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক কিলার এরশাদ নামেও পরিচিত।