গাজীপুরে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর প্রেসক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রধান অতিথি ছিলেন। এতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাড. আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জাতীয় পার্টির (এ) কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার এস এম মুজিবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি অ্যাড. ইস্তেকবাল হোসেন, বিজয় উৎসব কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মজনু, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খান, মুক্তিযোদ্ধা হাতেম আলী, ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা এম. আসাদুজ্জামান সাদ, কালীগঞ্জ সংবাদদাতা আব্দুর রহমান আরমান, সাংবাদিক দেলোয়ার হোসেন, শরীফ আহমেদ শামীম, মো. দেলোয়ার হোসেন, হাসমত আলী, এসএম রিপন শাহ্, এম এ ফিরোজ, মঞ্জুর হোসেন মিলন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গাজীপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসক এসএম আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকের ৬৩ বছর পদার্পণে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা পরিষদ প্রশাসক মো. আখতার উজ্জামান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শুভাস চন্দ্র সাহা, গাজীপুর আইনজীবী সভাপতির সাবেক সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাড. আনোয়ার সাদতসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান।