নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীরা জয়ী হবে : মওদুদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পৌরসভা নির্বাচন শান্তিপুর্ণ হলে বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।

 

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের জন্য এ নির্বাচন একটি অগ্নিপরীক্ষা। এ নির্বাচনের ওপর নির্ভর করবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, চরহাজারী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আল হারুন প্রমুখ।