গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন:আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন রেজা ও বিদ্রোহী প্রার্থী পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার আলী খান (আনারস)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল (তালা), আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু (টিউবওয়েল), সাবেক রহনপুর পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক (টিয়া পাখি), যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার (মাইক) ও শ্রমিক লীগ নেতা ময়েনউদ্দিন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা লীগ নেত্রী মর্জিনা বেগম (কলস), কুইন আরা খাতুন (হাঁস), শিরিন আক্তার (পদ্ম ফুল), জোহনা খাতুন (ফুটবল) ও মাহফুজা খাতুন (সেলাই মেশিন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে গ্রামীণ জনপদ, চলছে চটুল মাইকিং, জনসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা।