অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

রাবি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতম কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রবিবার সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
 
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্তত তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে।’
 
কারণ হিসেবে আনন্দ কুমার সাহা বলেন, ‘বেতম কাঠামো চূড়ান্ত করার আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষকদের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু তা করা হয়নি। উল্টো বুধবার ‘আন্দোলন করে লাভ নেই, নতুন বেতন কাঠামো পরিবর্তন হবে না’ বলে সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী।’