চট্টগ্রামে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত হলো দৈনিক ইত্তেফাক। দেশের প্রাচীনতম সংবাদপত্র, গণমানুষের কণ্ঠস্বর, ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাংলাদেশের স্বাধীনতার সাহসী মুখপত্র দৈনিক ইত্তেফাকের ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইত্তেফাক চট্টগ্রাম অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে ফুলেল শুভেচ্ছা জানালেন রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সমাজকর্মীসহ সর্বস্তরের পাঠক ও শুভান্যুধায়ী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃত্ দৈনিক ইত্তেফাকের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানালেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
সুধীজন তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতার মহান আদর্শকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দৈনিক ইত্তেফাকের অবদান অবিস্মরণীয়। বাংলাদেশের মানুষের অধিকার আদায় পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামে সাহস সঞ্চারে দৈনিক ইত্তেফাক ছিল আপসহীন। বাঙালির মুক্তি সংগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে অফুরন্ত প্রেরণা ও দিক-নির্দেশনা দিয়েছিলেন। তিনি বাঙালি জাতির নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেরণা ও পরামর্শ দিয়েছেন নানা সংকটকালে। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও আপসহীন সাংবাদিকতার কারণে দৈনিক ইত্তেফাক পাকিস্তানি শাসকগোষ্ঠীর রোষাণলের শিকার হয়েছিল। এই সংবাদপত্র তার ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে স্বাধীন বাংলাদেশের মাটিতে স্বাধীন দেশের মানুষের অন্তরের সত্যিকার কথাকে তুলে ধরতে এখনো আপসহীন ও নির্ভীক। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৈনিক ইত্তেফাকই বাংলাদেশে প্রথমবারের মত এই সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন করে, সাংবাদিকদের সাহসী ও সঠিক ভূমিকাকে নিশ্চিত করে। দৈনিক ইত্তেফাক তাই আজও দেশের অপরাপর সকল সংবাদ মাধ্যমের অনুকরণীয় আদর্শ।
সকালে দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম অফিসে সর্বস্তরের সাংবাদিক ও সংবাদকর্মীরা আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন। ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি প্রফেসর এমডি কামাল উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক, রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক কলিম সরওয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শহিদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, বিটা পরিচালক শিশির দত্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন হাউজিং সোসাইটির সভাপতি মঈনউদ্দিন কাদেরী শওকত, সিইউজে’র সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, অবজারভারের ব্যুরো প্রধান নুরুল আমিন, সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমদ, দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান নাজিমুদ্দিন শ্যামল, দৈনিক বাংলাদেশের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার, সাংবাদিক রাশেদ রউফ, বিএফইউজে’র যুগ্ম সম্পাদক তপন চক্রবর্তী, দৈনিক পূর্বদেশের চীফ রিপোর্টার ম. শামসুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, এসএ টিভির ব্যুরো প্রধান ও স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম সিটি মেয়রের পক্ষে ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান ও কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মহাবিশ্ব মুসলিম উম্মাহ দরবার শরিফের পীরে কামেল সাইয়্যেদেনা অ আ ম হায়দার আলী চৌধুরী, জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম মহানগর আহবায়ক আজাদ দোভাষ, সদস্য সচিব ডা. বেলাল মৃধা, জেপি মহিলা নেত্রী নুরুন নাহার মিমি, রোখসানা আক্তার রুনা, সুমাইয়া সালাম, মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু, প্রবর্ত্তক সংঘের সাধারণ সম্পাদক শিল্পপতি টি.কে চক্রবর্তী, দৈনিক সমকালের পক্ষে সাংবাদিক কুতুব উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের পক্ষে হেলাল সিকদার, দৈনিক নয়াদিগন্তের পক্ষে সাংবাদিক কাজী নুরুর মোস্তফা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান ফরহাদী, হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) বাংলাদেশ’র সভাপতি ডা. মাইদুদুল হক পারভেজ ও সাধারণ সম্পাদক ডা. মো. লোকমান, সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী ও কোষাধ্যক্ষ সজল হোড়, নাট্যজন জোবায়দুর রশিদ, সেলিম আকতার পিয়াল, বিজিএমইএ’র পরিচালক সাইফুল্লাহ মনসুর, আবদুল আজিজ, অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজল চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টসের পক্ষে সমর কান্তি দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মহানগর সংসদের পক্ষে প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, ডা. দেবাশীষ মজুমদার, সুরঞ্জিত পাল, প্রকৌশলী বিপ্লব চক্রবর্তী, চিটাগাং সিনিয়রস ক্লাবের পক্ষে মো. আলাউদ্দিন, বিজ্ঞাপন সংস্থা এ প্লাস এর প্রধান নির্বাহী আশরাফ উদ্দিন, সংবাদপত্র এজেন্ট ইব্রাহিমের পক্ষে মোহাম্মদ আইয়ুব, সংবাদপত্র এজেন্ট মালেকের প্রতিনিধি এমএ খালেক, এজেন্ট আল হারুনুর রশিদের পক্ষে মোহাম্মদ আমিন, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সংস্কৃতি কর্মী ইসরাত দিনা, চন্দ্রিকা দাশ প্রমুখ।