পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

 
পাবনায় চার দিন আগে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারনা গেছেন। আরজান সরদার (৬০) নামের ঐ ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান। 
 
আরজান সরদার পাবনা সদরের গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গত ২০ ডিসেম্বর গয়েশপুরের পয়দা গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। ঐদিন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আহম্মদ আলী নামের আরেক যুবক।
 
সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, ঘটনার পর আরজান ও আলীকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকাল সাগে নয়টার দিকে আরজান মারা যান।