খুলনায় ঠিকাদার হত্যায় ঘাতকসহ আটক দুই

খুলনা অফিস

খুলনায় ইটভাটার ঠিকাদার হাবিবুর রহমান সবুজকে (২৬) আট খণ্ড করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন মূল ঘাতকসহ দুই যুবককে সোমবার ভোরে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে- সরদার আসাদুজ্জামান ওরফে আসাদ ও অনুপম মহলদার।

র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার বলেন, কুয়েটের সামনে থেকে আসাদুজ্জামানকে আটক করা হয়। পরে তারই বাসা থেকে খণ্ডিত লাশের নাড়ি-ভুঁড়ি ও কাটা পা উদ্ধার করা হয়। একই সময় বটিয়াঘাটার নিজ বাসা থেকে অনুপমকে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে নারী ঘটিত কোনো বিষয় থাকতে পারে বলেও ধারণা করছেন তিনি।

উল্লেখ্য, গত ৭ মার্চ নগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের সামনে থেকে পলিথিনে মোড়ানো লাশের একটি অংশ উদ্ধার করে পুলিশ।