টেকনাফে মানবপাচারকারী গ্রেফতার

 
কক্সবাজারের টেকনাফে নুরুল আলম ওরফে নুরু মাঝি নামে তালিবকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
নুরুল টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা গ্রামের রোহিঙ্গা বস্তির ই-ব্লকের মৃত হাবিবুর রহমান বলীর ছেলে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তালিকাভুক্ত মানবপাচারকারীর গোপন খবর পেয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মানবপাচার আইনে থানায় মামলা রয়েছে। তিনি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচারে জড়িত ছিল। তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।„