আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুগুটিয়া গ্রামের জহুর আলী বয়াতির দুই বছরের মেয়ে সাদিয়া আক্তার রবিবার খেলতে গিয়ে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে সাদিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।