রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত কলেজছাত্রী জানান, মিরপুরের একটি জিমনেশিয়ামে তায়কান্দো প্রাকটিস শেষে বাসায় ফেরার পথে, বাংলা কলেজের সামনে কয়েকজন যুবক তার পথরোধ করে তার ওপর হামলা চালায়।
এ সময় তারা কলেজের এক ছাত্রলীগ নেতার ছোটভাই পরিচয় দেয় বলে জানান ওই ছাত্রী।