গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সুরাবাড়ি থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সুরাবাড়ির বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৩৫ বছর। পরণে চকলেট কালারের ফুল প্যান্ট এবং টাউজার রয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. মামুন জানান, সকালে ওই বাঁশবাগানে যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।