নির্বাচনী কেন্দ্রে বিজিবি মোতায়েনের দাবি বিএনপির

হবিগঞ্জ পৌরসভার ১৮টি কেন্দ্রের সবকটি ঝুকিপূর্ণ উল্লেখ করে সেগুলোতে বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র নেতারা এ দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন। 
 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, মিজানুর রহমান চৌধুরী, যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন প্রমূখ।