লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে রবিবার রাতের অগ্নিকাণ্ডে অনন্ত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। উপজেলার গজারিয়া বন্দরে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।