মদনে দুই মেয়র প্রার্থীর অর্থদণ্ড

নেত্রকোনার মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে আওয়ামী লীগের প্রার্থীকে ২০০ টাকা এবং স্বতন্ত্র প্রার্থীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 
 
নৌকার প্রচারণার সময় দুই মাইক ব্যবহার করায় এ কে এম সাইফুল ইসলাম হান্নানকে ২০০ টাকা জরিমানা করেছেন ম্যাজিষ্ট্রেট তৌছিফ আহম্মেদ এবং নির্বাচনী প্রচারণায় বড় গাড়ি ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী দেয়ান মোদাচ্ছের হোসেন জগ প্রতীককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খুরশীদ শাহরিয়র।