ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তি করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ইসলামপুর গ্রামের দক্ষিণ কাজী বাড়ির মৃত জজ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর বাজারের তুলি ডিজিটাল স্টুডিও অ্যান্ড কম্পিউটার দোকানের সত্বাধিকারী কাজী তৌহিদুল ইসলাম (৩০) সম্প্রতি তার ফেসবুকে মহানবী (স.) কে নিয়ে কুটক্তি করে স্ট্যাটাস দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে ইসলামপুর ফাঁড়ি পুলিশ শুক্রবার দিবাগত রাত ১১টায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানায়, কাজী তৌহিদুল ইসলামকে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' ও 'শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটনো'র কারণে আটক করা হয়েছে।