সুন্দরগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেম।
জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ি গ্রামের মৃত- মফিজ উদ্দিনের ছেলে খোকা মিয়ার (৬০) সঙ্গে তার বড় ভাই সেরাফতের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খোকা ঘটনাস্থলে মারা যান।