‘নির্বাচন কমিশন সরকারের কাছে আত্মসমার্পণ করেছে’

 নির্বাচন কমিশন সরকারের কাছে অসহায়ভাবে আত্মসমার্পণ করেছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

 

শনিবার রাঙামাটিতে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টোর পক্ষে প্রচারণায় এসে তিনি এ অভিযোগ করেন।

 

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার, মাহবুবের রহমান শামীম উপস্থিত ছিলেন।