ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টাস্ক ফোর্সের অভিযানে গতকাল সোমবার ৯টি হোল্ডিংয়ের গ্যাস বিদ্যুত্ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অভিযানের ১০ম দিন গতকাল ৮টি কারখানা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৩২টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সতর্ক করা হয়েছে ১৬টি প্রতিষ্ঠানকে, সময় দেওয়া হয়েছে ১০টি প্রতিষ্ঠানকে এবং ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, ৩০, দেবীদাস লেনের গুদাম (নিচতলা), এর পাশাপাশি ৯টি গুদাম ও কারখানার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি টিনের তৈরি চারতলা স্থাপনার বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে রাজউককে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ কারখানা পরিবেশসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। ৩০, ৩০/১, ৪৮,৬১/১, ১৪, ৫১/১, ৫১, কে বি রুদ্র রোড, ৬, হরনাথ ঘোষ রোড, ৩০/১/এ, ৪৬/৪৭ খাজে দেওয়ান ১ম লেন প্লাস্টিক কারখানা, রিসাইকেল দানা, হ্যাঙ্গার কারখানা, প্লাস্টিকের দোকানসহ ১০টি হোল্ডিং পরিদর্শন করে রাসায়নিক বা ক্ষতিকর কোনো দাহ্য পদার্থ না পাওয়ায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
৪৮/৪৮/১, মনেশ্বর রোড এরোসল, বডি স্প্রে এয়ার ফ্রেশনার দুই দিনের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। ৩০, মনেশ্বর রোড ছাপাখানা ফায়ার ইকন্টুজার ব্যবস্থার জন্য দু’দিন সময় দেওয়া হয়েছে। ৩০/এ, ৩০/২, মনেশ্বর রোডে দাহ্য পদার্থ পাওয়া যায়নি তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৩০/৩, মনেশ্বর রোড সেনেটারি ব্যান্ডেজ কারখানা অস্বাস্থ্যকর বলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৪০/বি মনেশ্বর রোড দাহ্য পদার্থ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৪৮, ৪৮/১, হাজারীবাগ মনেশ্বর রোডে গুদামের মালামাল সরানোর জন্য ২ দিনের সময় দেওয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যে মালামাল সরানো না হলে গুদাম সিলগালা করা হবে। ১৫, বিসি রোড, ১১, বনগ্রাম রোড কেমিক্যাল গোডাউন খালি করা হয়েছে। ৫ ও ১৫৭, বনগ্রাম রোড রাবার, গাম ও ইলেকট্রিক তারের গুদামকে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। ১১ (এজে ট্রেডিং) ও ২৬ (শাহিন ট্রেডার্স) বনগ্রাম রোডে দাহ্য পদার্থ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।