জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে সরিষাবাড়ি পৌরসভা কার্যালয়ের অদূরে এই সংঘর্ষে ঘটনা ঘটে।
জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, রাত নয়টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর একটি নির্বাচনী মিছিল উপজেলা বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপি অফিস, আশপাশের বেশ কয়েকটি দোকান ভাংচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।