মুক্তাগাছায় ৬ জুয়াড়ি আটক

 
ময়মনসিংহের মুক্তাগাছায় ছয় জুয়াড়িকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া রঘুনাথপুরে ইউপি চেয়ারম্যানের বাগানে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
 
রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে।
 
আটককৃতরা হচ্ছেন-নুরুল ইসলাম (৫০), ইসরাফিল (২০), নুরুন্নবী (৩২), আলমাস (৫০), রাজু চন্দ্র দে (১৯) ও আরফান আলী (৩৫)।
 
অভিযান পরিচালনাকারী ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার ইব্রাহিম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ টাকা, তাস ও জুয়াড়িদের ব্যবহূত বিভিন্ন জিনিস জব্দ করে।