সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

সাতক্ষীরায় র‌্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের নয়জন ও শিবিরের একজন কর্মী। এছাড়া নিয়মিত মামলার ২৫ জন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়া থেকে ছয়জন, তালায় একজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে চারজন, দেবহাটায় চারজন ও পাটকেলঘাটা থানা থেকে একজন এবং ডিবি পুলিশের অভিযানে আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।