নীলফামারীর সৈয়দপুরে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত।
আমজাদ হোসেন প্রার্থীর কর্মী ও সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে শহরে মিছিল করলে পুলিশ আটক করে। পরে রিটার্নিং অফিসারের মাধ্যমে সহবারি কমিশনার তাকে জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার জুলহাস উদ্দিন।