ভূঞাপুরে আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার

 

দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কাজ না করায় টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিমসহ ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও অপর যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন।