দৌলতপুরে ৩০ লাখ টাকা ছিনতাই

 
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে ব্রিটিশ আমেরিকান টোব্যাকের পরিবেশক দেশ ট্রেড লিংকের ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার তারাগুনিয়া-কাতলামারী সড়কের যশৈতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
 
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দুইজন কর্মচারী অফিস থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে একটি পিকআপভ্যানযোগে বড়গাংদিয়া ব্যাংকে জমা দেবার জন্য যাচ্ছিল। পিকআপভ্যানটি তারাগুনিয়া-কাতলামারী সড়কের যশৈতলা নামক স্থানে পৌঁছালে ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী পিকআপ ভ্যানের গতিরোধ করে ব্যাগভর্তি ৩০ লাখ টাকা নিয়ে দুইটি মোটরসাইকেলযোগে চলে যায়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে ছিনতাইকারী ও  পরিকল্পনাকারীদের সনাক্ত করা গেছে। খুব দ্রুত ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।