লোহাগড়ায় অগ্নিকাণ্ডে পান চাষি দগ্ধ

নড়াইলের লোহাগড়ায় পানের বরজে অগ্নিকাণ্ডে দিলিপ দত্ত (৩৬) নামে এক পান চাষি দগ্ধ হয়েছেন। তিনি উপজেলার ইতনা গ্রামের অমল দত্তের ছেলে । এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
 
এলাকাবাসী জানায়, রবিবার সকালের দিকে পান চাষি দিলিপ দত্ত নিজ পানের বরজে কাজ করছিলেন। এ সময় বরজের বিপরীত দিক থেকে তার দিকে আগুন ধেয়ে আসে । কিছু বুঝে ওঠার আগেই দিলিপের শরীরের এক তৃতীয়াংশ আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এবং দগ্ধ দিলিপকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা বারডেম হাসপাতালে পাঠানো হয়।
 
আহতের ভাই সচিন্দ্রনাথ দত্ত বলেন, ‘বিড়ির আগুনে এ ঘটনা ঘটতে পারে।’