দুই এমপিকে বরগুনা ছাড়ার নির্দেশ

 
পৌর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ভোটের দুই দিন আগে বরগুনার দুই সংসদ সদস্যকে সতর্ক করে দ্রুত নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
তারা হলেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন।
 
রবিবার ইসির উপ সচিব সামসুল আলম জানান, আওয়ামী লীগের এই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।
 
এর আগে কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক এআইজি সৈয়দ বজলুল করিমকে ডাক বাংলো ছাড়ার নির্দেশ দেয় ইসি।