ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, শিক্ষার্থীদের জীবন অনেকটা স্বপ্নের মত।এখন থেকে তোমরা জীবনের একটা স্বপ্ন স্থির কর।স্বপ্ন স্থির থাকলে পৃথিবীতে কোন শক্তি নেই তোমাকে সেটি থেকে আটকে রাখতে পারে।
রবিবার রাজধানীর তুরাগের দিয়াবাড়ি ক্যাম্পাসে মাইলস্টোন কলেজের ২০১৫ সালের একাদ্বশ শ্রেণির নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইলস্ট্রেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লেফটেনেন্ট কর্নেল (অব.) এম, কামাল উদ্দিন ভূঁইয়া, প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম, পাবলিক রিলেশন অফিসার (পিআরও), শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মারিয়া ও শাহ বুলবুল। কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অন্যান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
আনিসুল হক বলেন, শিক্ষার্থীদেরকে স্কুল-কলেজের পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য বাইরের অনেক বই পড়ার অভ্যাস করতে হবে।