ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে-২০১৫ অনুষ্ঠিত

গাজীপুরের পূবাইলে গত ২৫ ডিসেম্বর ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের প্রায় ৭ শতাধিক সদস্য । সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক প্রধান বার্তা সম্পাদক আমেরুল মোমেনীন অনুষ্ঠানের র‌্যাফেল ড্র পর্বে প্রথম পুরস্কার হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে ৮ সিএফটি ফ্রিজ পান।  আজ রোববার ওয়ালটনের মিডিয়া অফিসে পুরস্কারটি তুলে দেন কোম্পানির নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর।
 
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি এনায়েত ফেরদৌস ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।