মিটফোর্ডে অনুমোদনবিহীন ওষুধ, এক দোকানকে ১০ লাখ জরিমানা

 
রাজধানীর মিটফোর্ড এলাকায় আলিফ-লাম-মীম মার্কেটে ‘নূর ফার্মেসি’কে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। সেইসঙ্গে সিলগালা করা হয়েছে দোকানটি। গতকাল রবিবার সন্ধ্যায় ওষুধ প্রশাসনের ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি বলেন, বিপুল পরিমাণ নকল ও ৪৫ ধরনের অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে ওই ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঐ সময় ব্যবসায়ীরা বিক্ষোভ করলেও পুলিশের উপস্থিতিতে তা নস্যাত্ হয়ে যায়। দোকানটি সিলগালা করা হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ওষুধ প্রশাসনের সহকারি পরিদর্শক আকিব হোসেনের নেতৃত্বে অভিযান শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে তল্লাশি চলে।