কাশিয়ানীতে প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ শিক্ষকের পদ শূন্য

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে  দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর পদ শূন্য ও এবং অন্যন্য বিদ্যালয়ে ৯০জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। যারফলে শিক্ষা কার্য্যক্রম দারুন ভাবে ব্যাহত হচ্ছে।
 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলায় মোট ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া  বিভিন্ন বিদ্যালয়ে ৯০জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। যেসব বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে তার মধ্যে ৩৩ নং ডহর দূর্গাপুর ৯৮নং নাওরা ভাদুলিয়া ২৬নং ধোপাপাড়া ৬২নং বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য। 
 
একাধিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  কাছ থেকে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক দিয়ে কোনমতে চালিয়ে নেয়া হচ্ছে পাঠদান। এছাড়া ৩৩নং ডহরদুর্গাপুর ৯৮নং নাওরা ভাদুলিয়াসহ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্য্যক্রম। পাচঁটি ক্লাশ দুইজন শিক্ষক দিয়ে চালাতে গিয়ে শিক্ষকদের দারুণ হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে শিক্ষার মান চরম ভাবে ব্যাহত হচ্ছে। যার ফলে অভিভাবকদের মধ্যে রয়েছে হতাশা ও উৎকণ্ঠা, তাদের দাবি দ্রুত এই শিক্ষক সংকটের সমাধান হোক।
 
কাশিয়ানী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন জানান, সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষকের পদায়নের ব্যাপারে কার্য্যক্রম হাতে নেয়া হয়েছে। তাই খুব তাড়াতাড়ি শিক্ষক সংকট কেটে যাবে।