ঢাকার দোহার উপজেলার মৌরায় সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ (এসআইটিসিবি) পরিচালিত আল-হানান এতিমখানার ছাত্রদের জন্য সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম হিউম্যানিটারিয়ান এ্যাণ্ড চ্যারিটি ইস্ট-এর অর্থায়নে ও প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি)’র তত্ত্বাবধানে নির্মিত একাডেমিক কাম আবাসিক ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মাদ আল-মুহাইরী, দাতা সংস্থার বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান সালেহ আলী আব্দুল্লাহ, পিএসবি’র সেক্রেটারী জেনারেল ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, এসআইটিসিবির পরিচালক মাও: মো: আব্দুল কুদ্দুস, ঢাকার পুলিশ সুপার শাহ সাফিউর রহমান মিজান, দোহারের ইউএনও আফরোজা আক্তার রেবা প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি