ডাকাতিকালে বাধা দেয়ায় কুপিয়ে জখম

 
নড়াইলের লোহাগড়ায় জাপান শেখ নামে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে পাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দেয়া হলে মিন্টু শেখ (২৮) নামে একজনকে  কুপিয়ে গুরুতর জখম করা হয়। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
জাপান শেখের পরিবার সূত্রে জানা গেছে, ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীরের গেটের তালা ধারালো যন্ত্র দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। বাধা দেয়ায় জাপানের ভাই মিন্টু শেখকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ডাকাতদল নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ১০/১১ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
 
মিন্টু শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
লোহাগড়া থানার সেকেন্ড অফিসার স্বপন কুমার দাস জানান, খবর পেয়ে সোমবার সকালে পুলিশ পাঠানো হয়েছে।