লালপুর উপজেলার গোপালপুর নয়টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কালুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর উচ্চ বিদ্যালয়, মধুবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুকিপূর্ণ এসব ভোট কেন্দ্র গুলোতে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার নজরুল ইসলাম।