বালুর জাহাজ ডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

 
মুন্সীগঞ্জ শহরের পার্শ্ববর্তী চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে বালুভর্তি বাল্গেহড ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মো. শিপনের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা বাল্গহেডটির ভেতর থেকে লাশ তুলে আনে।
 
রবিবার দুপুরে মালবাহী জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্গেহডটি সাত শ্রমিকসহ ডুবে যায়। ছয় শ্রমিক তীরে উঠলেও  ভেতরে ঘুমিয়ে থাকা মো. শিপন আটকা পরেন। দুর্ঘটনার জন্য দায়ী জাহাজটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
 
মুন্সীগঞ্জ ফায়ার সাভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, শিপন গোপালগঞ্জের জবেদ মিনহার ছেলে।