শিক্ষক/শিক্ষিকা নিয়োগ: বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের জন্য কিছু সংখ্যক মেধাবী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেয়া হবে। সিভিসহ যোগাযোগ করুন। MST ক্যাডেট কোচিং, ২৮৫, উত্তর শাজাহানপুর, ঢাকা। ০১৯১১৩২২৫৫৩। সিএম-৪২১
নিয়োগ স্থগিত: দৈনিক ইত্তেফাক ও দৈনিক সভ্যতার আলোতে গত ২৭ ও ২৬ ফেব্রুয়ারীতে প্রকাশিত বজ যোগিনী জেকে উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর-এর নিয়োগ বিজ্ঞপ্তিটি অনিবার্য কারণবশত স্থগিত করা হল। -প্রধান শিক্ষক সিকে-৬৫৯
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক হাবিবুর রহমান কলেজ মাহমুদপুর (ডিগ্রি কলেজ), পো: মাহমুদপুর, উপজেলা: মেলান্দহ, জেলা: জামালপুর এ শূন্য পদে অধ্যক্ষ ও সৃষ্ট পদে উপাধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ (সত্যায়িত), অভিজ্ঞতার সনদ, বায়োডাটা, ছবি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুকূলে সোনালী ব্যাংক, মেলান্দহ বাজার শাখায় পাঁচশত টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আগামী ১৫/০৪/২০১৯ তারিখের মধ্যে সভাপতি বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। -ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সিকে-৬৫৪