শার্শায় সড়ক দুর্ঘটনা নিহত ১

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে সড়ক দুর্ঘটনায়  আরিফুল ইসলাম (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। আরিফুল উপজেলার বেড়ি নারানপুর গ্রামের আয়ুব বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত রুহুল আমিন এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও শার্শার মাটিপুকুর গ্রামের হাসেম আলীর ছেলে।
 
জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে আরিফুল  যশোর থেকে মোটরসাইকেলে করে বেনাপোলের নাভারনে নিজ বাড়ি ফিরছিলেন। নাভারন বরফ কলের সামনে পৌঁছালে যশোরগামী একটি নসিমন পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। এ সময় নসিমনের এক যাত্রীও ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আরিফুলকে মৃত ঘোষণা করেন।
 
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট বুলবুল আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।